পেশি আমাদের চলাফেরায় কীভাবে সাহায্য করে?
উত্তরঃ পেশি সংকুচিত ও প্রসারিত হয়ে হাড় ও বিভিন্ন অঙ্গকে নড়াচড়া করতে সাহায্য করে। তাই পেশির সাহায্যে আমরা বিভিন্ন কাজ ও চলাফেরা করতে পারি।
পেশি কীভাবে শক্তিশালী করা যায়?
উত্তরঃ পেশি শক্তিশালী করার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। মাছ-মাংস, ডিম, ডাল, সয়াবিন ইত্যাদি খাওয়া উপকারী।
লিখতে গেলে হাতের পেশির কী ভূমিকা রয়েছে?
উত্তরঃ লিখতে গেলে হাত ও আঙুলের বিভিন্ন পেশি কাজ করে। এই পেশিগুলো হাত ও আঙুলকে নড়াচড়া করতে সাহায্য করে।
ক্রিকেটে বল করার সময় পেশির সাহায্য কেন প্রয়োজন?
উত্তরঃ ক্রিকেটে বল করার সময় হাত ও শরীরের বিভিন্ন অংশকে জোরে নড়াচড়া করতে হয়। তাই বল করার জন্য পেশির জোর প্রয়োজন।
চোখের পেশি কী কাজ করে?
উত্তরঃ চোখের সঙ্গে লাগানো পেশিগুলো চোখকে বিভিন্ন দিকে নড়াচড়া করতে সাহায্য করে।
জিভ আমাদের কী কী কাজে সাহায্য করে?
উত্তরঃ জিভ খাবার চেটে নিতে, চিবানোর সময় খাবারকে মুখের ভিতর ওলট-পালট করতে এবং খাবার গিলতে সাহায্য করে। এছাড়াও জিভের সাহায্যে আমরা কথা বলতে পারি।
কেঁচোর দেহের পেশি সম্পর্কে কী জানা যায়?
উত্তরঃ কেঁচোর দেহের বেশিরভাগ অংশই পেশি দিয়ে তৈরি। এই পেশির সাহায্যে কেঁচো চলাফেরা করে।
কানের পেশি থাকলেও তা কী কাজ করতে পারে না?
উত্তরঃ কানের পেশি থাকলেও তা কানের নড়াচড়ায় কোনো কাজ করতে পারে না।