যক্ষ্মা রোগের প্রথম দিকের কয়েকটি লক্ষণ লেখো।
উত্তরঃ যক্ষ্মা রোগের প্রথম দিকের কয়েকটি লক্ষণ হল—বিকেলের দিকে জ্বর হওয়া, রাতে ঘাম হওয়া এবং খিদে কমে যাওয়া।
যক্ষ্মা কীভাবে একজন মানুষের কাছ থেকে অন্য মানুষের মধ্যে ছড়াতে পারে?
উত্তরঃ যক্ষ্মা রোগীর কফ ও বাতাসের মাধ্যমে রোগের জীবাণু অন্য মানুষের শরীরে ছড়াতে পারে। সামনে দাঁড়িয়ে কথা বললেও জীবাণু ছড়াতে পারে।
যক্ষ্মা বংশগত রোগ নয়—কথাটির অর্থ কী?
উত্তরঃ যক্ষ্মা বাবা-মায়ের কাছ থেকে বংশগতভাবে সন্তানের শরীরে আসে না। রোগীর কাছ থেকে জীবাণু ছড়িয়ে অন্য মানুষ আক্রান্ত হতে পারে।
যক্ষ্মার চিকিৎসা মাঝপথে বন্ধ করা কেন ঠিক নয়?
উত্তরঃ যক্ষ্মার ওষুধ মাঝপথে বন্ধ করলে রোগটি আরও মারাত্মক হয়ে উঠতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরো চিকিৎসা শেষ করা দরকার।
বহু বছর আগে যক্ষ্মা রোগীদের কীভাবে সুস্থ করার চেষ্টা করা হতো?
উত্তরঃ বহু বছর আগে যক্ষ্মার ভালো চিকিৎসা ছিল না। তখন রোগীরা ভালো খাবার খেত এবং যেখানে বাতাসে ধুলা কম, এমন জায়গায় থাকার চেষ্টা করত। কিন্তু তাতেও সবসময় রোগ সম্পূর্ণ সারত না।