চুলের গোড়া কেন ত্বকের ভিতরে থাকে?
উত্তরঃ চুলের গোড়া ত্বকের ভিতরে থাকে, কারণ সেখানেই চুল তৈরির কোষ থাকে এবং রক্তনালির মাধ্যমে চুলের গোড়া পুষ্টি পায়।
প্রতিদিন কিছু চুল পড়ে যাওয়া স্বাভাবিক কেন?
উত্তরঃ পুরোনো চুলের জীবনচক্র শেষ হলে তা স্বাভাবিকভাবেই ঝরে পড়ে এবং তার জায়গায় নতুন চুল গজায়।
বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
উত্তরঃ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে মেলানিন তৈরি কমে যায়। তাই চুল ধীরে ধীরে ধূসর বা সাদা হয়ে যায়।
মানুষের চুলের ধরন কী কী হতে পারে?
উত্তরঃ মানুষের চুল কোঁকড়ানো, ঢেউখেলানো ও সোজা হতে পারে।
বিড়ালের গোঁফ কীভাবে মানুষের চুল থেকে আলাদা?
উত্তরঃ বিড়ালের গোঁফ বিশেষ ধরনের সংবেদনশীল লোম, যা আশপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে। মানুষের মাথার চুলের প্রধান কাজ হলো মাথা ঢেকে রাখা ও সুরক্ষা দেওয়া।
শজারুর লোমকে কাঁটার মতো দেখায় কেন?
উত্তরঃ শজারুর কিছু লোম খুব শক্ত ও মোটা হয়ে কাঁটার মতো হয়েছে। এগুলি আত্মরক্ষায় সাহায্য করে।
কাঁকড়ুতুয়ার ঝুঁটি আসলে কী?
উত্তরঃ কাঁকড়ুতুয়ার ঝুঁটি দেখতে চুলের মতো হলেও আসলে সেটি পালক।